৪র্থ বারে ডব্লিউএসআইএস পুরস্কার পাচ্ছে বিএনএনআরসি

২৫ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:৩৭  
জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে দক্ষ করে তোলার প্রকল্প নিয়ে৪র্থ বারের মতো জাতিসংঘের তথ্য সমাজ বিষয়ক বিশ্ব সম্মেলন পুরষ্কার লাভ করলো বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)। আগামী ৬-৯ এপ্রিল ২০২০ তারিখে সুইজারল্যান্ডের জেনেভার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ডব্লিউএসআইএস-এর বার্ষিক ফোরামে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)-এর সেক্রেটারি জেনারেল এই পুরষ্কার প্রদান করবেন। সারা বিশ্বের ডব্লিউএসআইএস-এর অংশীজনদের মাঝ থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন বিষয়ক ৭৭৬ টি উদ্যোগের মাঝে ৩৫২ টি মনোনীত উদ্যোগের ওপর প্রদত্ত ২০ লক্ষ ভোটের ওপর ব্যাপক পর্যালোচনা করেন জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি। বিএনএনআরসি বিজয়ী হিসেবে ডব্লিউএসআইএস পুরষ্কার অর্জন করে ২০১৬ সালে, এছাড়া ২০১৭ এবং ২০১৯ সালে চ্যাম্পিয়ন হিসেবে সম্মাননা লাভ করে।